1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় নীতিমালা উপেক্ষা করে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মান্দায় নীতিমালা উপেক্ষা করে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় নীতিমালা উপেক্ষা করে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানাগেছে,পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ এবং কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পূর্বের কেন্দ্র সচিবদের প্রত্যাহার করে গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ এবং কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নূরুল্যাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ফজলে রাব্বী ওরফে তারেককে সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

বর্তমানে উভয় কেন্দ্রের কেন্দ্র সচিবদের স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই দু’টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে অধ্যক্ষ এ.বি.এম. ফজলে রাব্বী ওরফে তারেক বিগত সময়ে পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে তাকে ৩ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো।এরপরেও নীতিমালা উপেক্ষা করে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, নীতিমালার আলোকেই কেন্দ্র সচিব পরিবর্তন করা হয়েছে। তবে,পরীক্ষা চলাকালীন সময়ে আর যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর এ উপজেলার ৮টি কেন্দ্রে ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতো । কিন্তু চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজ কেন্দ্র বাতিল হওয়ায় চলতি বছর থেকে ওই কেন্দ্রের শিক্ষার্থীরা ৭ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্র গুলো হলো, গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল এন্ড কলেজ,মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি (কে.কে) উচ্চ বিদ্যালয়, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ)উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কালিকাপুর -চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়।

অপরদিকে, রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে শুধু এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!