1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের মতবিনিময় সভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের মতবিনিময় সভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারা।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, আগামী দিনে গণআন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!