1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় কমিউনিটি ক্লিনিকের ওষুধ নিয়ে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মান্দায় কমিউনিটি ক্লিনিকের ওষুধ নিয়ে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

প্রতিনিধি

নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মেছের আলী মন্ডল (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বালুডাঙ্গা বাজার মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম সাহপাড়া (খলিশাকুড়ি বাজার সংলগ্ন) গ্রামের মৃত মকবুল আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত মেছের আলী মন্ডল তার স্ত্রী রোজিনা খাতুন (৩৫) কে সাথে নিয়ে অযোধ্যাপাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যান। ওষুধ নিয়ে ফেরার পথে বালুডাঙ্গা মোড়ের অদূরে পানিশাইল হতে সতীহাট গামী একটি ট্রাক্টর ভ্যানকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক মেছের আলী। অপরদিকে নিহত মেছের আলী মন্ডলের স্ত্রী রোজিনা খাতুন আহত হয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!