1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি

মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার প্রসাদপুর বাজারে ( সোনালী ব্যাংকের  পূর্ব পার্শ্বে) আয়োজিত এ টুর্নামেন্টে নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুর, রাজশাহী জেলার রাজশাহী সদর,মোহনপুর, তানোর, পুঠিয়া, চাঁপাই নবাবগঞ্জের রহনপুর ও চৌডালা উপজেলাসহ ১৬টি দল অংশ নেয়।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ জেলার নিয়ামতপুর-১ (সাগর + সৌরভ) এর দল। এ ছাড়া রানার্সআপ হয়েছে রাজশাহী-১ (সানোয়ার+ সাহেল) ও তৃতীয়স্থান লাভ করে তানোর-১ (সেলিম+ রাব্বি) এবং চতুর্থস্থান লাভ করে মান্দা-১ (হিরো+ সুমন) এর দল। সন্ধ্যা ৭ থেকে রাত ৩ টা পর্যন্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ২য় পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৩য় পুরস্কার হিসেবে একটি রাইচ কুকার এবং ৪র্থ পুরস্কার হিসেবে একটি ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়।

এসময় টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি মাইনুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর বাজার বণিক সমিতি’র সভাপতি আখতারুজ্জামান আল মুনসুর,মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরী প্রমূখ। খেলায় ধারাভাষ্য প্রদান ও করেন খেলা পরিচালানা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা-রেফ্ররী নাজমুল হক (টুটুল) রেফ্ররী উৎপল কুমার মন্ডল,সাইড রেফ্ররী জুয়েল,এরশাদ,সবুজ,জাকির, আরমান,দ্বীপ,সাগর এবং সিফাত প্রমূখ।
তারিখঃ২৭/০১/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!