1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানিকগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও সতীন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মানিকগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও সতীন আটক

প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দাম্পত্য কলহের জেরে সখিনা বেগম (৫০) নামের এক গৃহবধূকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে স্বামী ও ওই গৃহবধূর সতীনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বড় পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, নিহত গৃহবধূর স্বামী বড় পয়লা গ্রামের সাইফুল ইসলাম এবং তার তৃতীয় স্ত্রী সাবিনা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বড় পয়লা গ্রামের সাইফুল ইসলাম তৃতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে তৃতীয় স্ত্রী সাবিনার কলহ চলে আসছিল। এই কলহের জেরে গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকেই সখিনার ওপর নির্যাতন চালায় সাইফুল ও তার তৃতীয় স্ত্রী সাবিনা। আজ সকালে সখিনাকে কৌশলে পানির বদলে বিষমিশ্রিত শরবত পান করান সাইফুল ও সাবিনা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সখিনাকে মৃত ঘোষণা করেন।

নিহত সখিনার মেয়ে যুথী আক্তার অভিযোগ করে বলেন, তার বাবা ও সৎ মা শরবতের সঙ্গে বিষ মিশিয়ে তার মাকে খাওয়ায়। এর কিছুক্ষণ পরই মুখ দিয়ে ফেনা বের হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তার মাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দুপুরে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর স্বামী সাইফুল ও সতীন সাবিনাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!