1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানসির রেকর্ডের ছড়াছড়ি, ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মানসির রেকর্ডের ছড়াছড়ি, ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড

প্রতিনিধি

একাধিক রেকর্ড গড়েছেন মানসি
বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল ইতালি। অন্যদিকে বাছাইপর্বে ছিটকে যাওয়া স্কটল্যান্ড সৌভাগ্যবশত জায়গা পেয়ে সেই হারের শোধ তুলল। আজ (সোমবার) ইডেন গার্ডেন্সে এই আসরের সর্বোচ্চ ২০৭ রান তোলার পর নবাগত ইতালিকে ৭৩ রানে হারাল স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম উইকেটের দেখা পেতে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইতালিকে। ১৪তম ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের পঞ্চম বলে জর্জ মানসি ১৬ রানের আক্ষেপ নিয়ে হ্যারি মানেন্তির ক্যাচ হন।

ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে তুলেছিল স্কটল্যান্ড। কারণ ওপেনিং জুটিতেই মাইকেল জোন্সকে নিয়ে ৮৩ বলে ১২৬ রানের জুটি গড়ে ফেলেন মানসি। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন এই ওপেনার। ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

পরের ওভারে আরেক ওপেনার জোন্সও উইকেট হারান। তার ব্যাটে আসে ৩০ বলে ৩৭ রান। ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বেরিংটন। অবশ্য তাতে তার অবদান ছিল মাত্র ১৫ রানের।

দুইশ থেকে ১৫ রান দূরে থেকে শেষ ওভারে ব্যাটিং শুরু করে স্কটল্যান্ড। প্রথম বলেই টম ব্রুস আউট হওয়ার পর ক্রিজে নেমে তাণ্ডব চালান মাইকেল লিস্ক। ৫ বলে ২ চার ও ২ ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি। ওই ওভারে ২২ রানে দলের স্কোর দুইশ ছাড়ায়। ১৮ বলে চারটি ছয়ে ৪১ রানে খেলছিলেন ম্যাকমুলেন।

চার উইকেট হারিয়ে এই আসরের সর্বোচ্চ রানের সংগ্রহ করে স্কটল্যান্ড। ইতালির পক্ষে আলী হাসান, গ্র্যান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা ও জেজে স্মুটস একটি করে উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে ইতালি ৪০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে হাল ছাড়েনি তারা। দুই মানেন্তি ভাই মিলে ৭৩ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে হ্যারি মানেন্তিকে (৩৭) ফিরিয়ে এই প্রতিরোধ ভেঙে দেন লিস্ক।

আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালি। ভাইকে অনুসরণ করে পরের ওভারে ইনিংস সেরা ৫২ রান করে আউট হন বেন মানেস্তি। ৩১ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়। ২৮ বলের মধ্যে ২১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় ইতালি। শুরুতেই অধিনায়ক ওয়েন ম্যাডসেন ফিল্ডিং করতে গিয়ে কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে ব্যাট করতে হয়েছে তাদেরকে। ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় ইতালি।

শেষ দিকে ঝড় তোলা লিস্ক সর্বোচ্চ চার উইকেট নেন। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করা মানসি ফিল্ডিংয়ে চার ক্যাচ নিয়ে দারুণ অবদান রাখেন।

২৪০৫- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪০৫ রানে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিকক হন মানসি। বেরিংটন ২৩৯২ রান নিয়ে পেছনে পড়ে গেছেন।

৩- এনিয়ে বিশ্বকাপে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন মানসি, যা স্কটল্যান্ডের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ভেঙে গেছে ম্যাকমুলেনের রেকর্ড।

৬৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ (৬৪) রানের রেকর্ড ভেঙেছেন মানসি। মাইকেল জোন্সের ৪৮ রানকে পেছনে ফেলেছেন তিনি।

১২৬- মানসি ও জোন্সের জুটিও ভেঙেছে রেকর্ড। বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে প্রথম ও যে কোনো উইকেটে সর্বোচ্চ ১২৬ রান তুলেছেন তারা।

৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন মানসি। ক্যালাম ম্যাকলিওডের তিন ক্যাচ পেছনে পড়ে গেছে।

৭৩- বিশ্বকাপে রানের হিসাবে এটাই সর্বোচ্চ ব্যবধানে স্কটল্যান্ডের জয়। ৭৩ রানের জয় পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪২ রানের কীর্তি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!