1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।

গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।

৩২ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, মাদুরোর নিরাপত্তার জন্য তারা সেখানে ছিলেন। তাকে আটকের সময় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূরণ করেছে এবং নিহত হয়েছেন। এরআগে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন।”

কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র। নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো। যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত নয়। এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।

ভেনেজুয়েলা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের ওইদিনের হামলায় কতজন নিহত হয়েছেন।

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের সেনাদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনা ছাড়াও বেসামরিক মানুষ রয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক কর্মকর্তা এ তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!