1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

প্রতিনিধি

মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
​মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
​শুক্রবার বিকেলে মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। প্রথমে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুবদলের আহ্বায়কের কার্যালয়ে প্রায় ১৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্য
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। তিনি বলেন, “ছিণমূলের মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি। নাহিদুজ্জামান খান নাহিদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
​উপস্থিত নেতৃবৃন্দ
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​চৌধুরী আল মামুন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল।
​এস এম তুহিন: সদস্য সচিব, সদর উপজেলা যুবদল।
​আপেল মাহমুদ খান: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।
​ইমাম শিকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।
​আজিজুল তালুকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।
​জবায়ের খান: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।
​এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। তীব্র শীতে কম্বল পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!