1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

প্রতিনিধি

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক
মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!