1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি

মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুর এলাকায় সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসায় এ ঘটনা ঘটেছে।

আলিফ উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। ওই শিক্ষার্থীর মা আমেনা বেগম প্রবাসে থাকেন।

মাদরাসা ও পুলিশ সূত্র জানা গেছে, শিশু শিক্ষার্থী আলিফ মাদরাসায় ভর্তির পর থেকেই কয়েকবার পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার রাতেও আলিফ বাড়িতে যেতে চাইলে মাদরাসা কর্তৃপক্ষ মোবাইলে ভিডিও কলে তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। পরে সে কিছুটা শান্ত হয়। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আলিফ ৭ তলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নেমে পালাতে গিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে কেপিজে হাসাপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!