1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদকের চালান ধরিয়ে দেওয়ার প্রতিশোধে হত্যাকাণ্ড, এক বছর পর খুললো জট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাদকের চালান ধরিয়ে দেওয়ার প্রতিশোধে হত্যাকাণ্ড, এক বছর পর খুললো জট

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় দায়ের হওয়া হাসান তারেক হত্যা মামলার রহস্যের জট একবছর পর খুলেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন ওরফে আলোকে (৪১) সোমবার (১০ নভেম্বর) চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তার কাছ থেকে ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানা এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তবে তিনি নগরের চকবাজার এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদক আইনে মোট ১৮টি মামলা রয়েছে।

ডিবি জানায়, গত বছরের ১০ জানুয়ারি ভুক্তভোগী হাসান তারেক আসামিদের একটি মাদকের চালান পুলিশে ধরিয়ে দেন। ওই চালানের মালিক ছিলেন শওকত আকবর, আলাউদ্দিন এবং মোর্শেদ আলম। তিনজনই এই ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরবর্তীতে জামিনে বের হয়ে তারা হাসান তারেককে হত্যার পরিকল্পনা করেন।

ঘটনার ১৫–২০ দিন আগে চট্টগ্রামের জামালখানের একটি গলিতে বসে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়। পরিকল্পনা অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কাজীর দেউড়ীতে অবস্থানরত আলাউদ্দিন, শওকত ও মোর্শেদের সঙ্গে যোগ দেয় আলাউদ্দিনের শ্যালক সাকিব ও সহযোগী ইকবাল হোসেন বাবু। এ সময় শওকত হত্যার খরচ হিসেবে আলাউদ্দিনের হাতে ২০ হাজার টাকা তুলে দেয়।

পরিকল্পনা অনুযায়ী গরীবউল্লাহ শাহ (রাঃ) মাজারের সামনে থেকে হাসান তারেককে অটোরিকশায় তোলা হয়। পরে বায়েজীদ লিংক রোডের নির্জন স্থানে পৌঁছালে আসামিরা তাকে পাহাড়ের আড়ালে নিয়ে যায়। সেখানে প্রথমে হাত বেঁধে ফেলা হয় এবং পরবর্তীতে নাইলনের রশি গলায় পেঁচিয়ে দুই পাশ থেকে টান দিলে প্রায় ২০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।

আজ (মঙ্গলবার) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পশ্চিম জোনের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, হত্যাকাণ্ডের পর মরদেহ আবারও অটোরিকশায় তুলে কালুশাহ মাজার হয়ে পাহাড়লী থানাধীন খেজুরতলী রাসমনি ঘাট সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয়। এরপর আসামিরা নগরের ওয়াসা মোড়ে কুটুম বাড়ি রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খায়। খাবার শেষে খরচের ২০ হাজার টাকার ভাগবাটোয়ারা করে যার যার বাড়িতে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!