1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মাথায় হেলমেট ছিল না’, গাড়িচাপায় দুই ভাইসহ নিহত ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘মাথায় হেলমেট ছিল না’, গাড়িচাপায় দুই ভাইসহ নিহত ৩

প্রতিনিধি

‘মাথায় হেলমেট ছিল না’, গাড়িচাপায় দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সম্পর্কে আপন ভাই ও অপরজন তাদের বন্ধু।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন—কুষ্টিয়া জেলা কুমারখালি উপজেলার মোহাম্মাদপুর সদকি গ্রামের বাসিন্দা করিম মন্ডলের ছেলে রিমন মন্ডল (২২) ও সুমন মন্ডল (২৫)। অপরজন হলেন—রিমনের বন্ধু একই গ্রামের বাসিন্দা শাহিন আলমের ছেলে মোটরসাইকেলচালক আসিফ আলম (২২)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে ওই তিন তরুণ ফরিদপুরের ভাঙ্গা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। মাধবপুর ব্রিজের কাছে আসার পর একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে মাথায় হেলমেট না থাকায় দুই ভাই সুমন ও রিমনের মাথা থেতলে গিয়ে বিকৃত আকার ধারণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, রাত একটা ২০ মিনিটের দিকে আমরা জাতীয় জরুরি সেবা নাম্বার—৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিন তরুণকে মৃত অবস্থায় রাস্তার ওপর পরে থাকতে দেখি।

তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!