1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠে না গিয়ে টিম হোটেলে অবস্থান ক্রিকেটারদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাঠে না গিয়ে টিম হোটেলে অবস্থান ক্রিকেটারদের

প্রতিনিধি

মাঠে না গিয়ে টিম হোটেলে অবস্থান ক্রিকেটারদের
দিনের প্রথম ম্যাচের মাঠে নামার কথা রয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।
একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সবশেষ গতকাল (বুধবার) ক্রিকেটারদের বেতন নিয়ে করা তার মন্তব্যে ক্ষিপ্ত তাদের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। প্রতিবাদে তারা বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছে।

আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব।

এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও টিম হোটেলেই অবস্থান করছেন আজকের ম্যাচের দুদলের ক্রিকেটাররা। এখনও বিপিএলের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরী হলো।

এদিকে নতুন খবর, ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলনটি। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন দ্রুত সময়ের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!