1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠে নামার আগেই চাপে ভেঙ্কেটেশ আইয়ার। - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মাঠে নামার আগেই চাপে ভেঙ্কেটেশ আইয়ার।

প্রতিনিধি

সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ভেঙ্কেটেশ আইয়ার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে নিলাম থেকে আবারো এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা। যেখানে তাদের খরচ করতে হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ রুপি।

নিলামে এত চড়া দামে বিক্রি হবেন সেটা হয়তো আইয়ার নিজেও ভাবেননি। এমনকি কলকাতার ভাবনায়ও হয়তো ছিল না। কারণ তাকে ধরে রাখলেও হয়তোবা এত টাকা খরচ করতে হতো না কলকাতার। দাম বেশি হওয়ায় এবার মাঠের পারফরম্যান্স নিয়েও খানিকটা চাপে আছেন আইয়ার।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই, যদি বলি যে দামের কোনো চাপ নেই, তাহলে সেটা মিথ্যা হবে। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বাস করি। এটা আসলে আমার ওপর নির্ভর করে, আমি কীভাবে চাপ নিচ্ছি।’
‘আমি এটাকে কলকাতার আমার প্রতি আস্থা হিসেবে দেখছি, যা আমাকে দলটির জন্য বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করবে। তবে এমন মূল্যের কারণে আমার খেলার ধরন বদলাবে না।’-যোগ করেন তিনি।

তবে দামের সঙ্গে পারফরম্যান্সের তুলনা করতে চান না আইয়ার। তিনি বলেন, ‘যখন আইপিএল শুরু হবে, তখন আমি ২০ লাখ টাকার খেলোয়াড় নাকি ২০ কোটি টাকার, এটা কেউ মাথায় রাখবে না। তখন আমি কলকাতার একজন খেলোয়াড়। আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে। যদি আমাকে ২০ লাখ টাকায়ও দলে নেওয়া হতো, তাহলেও আমাকে একইভাবে খেলতে হতো।’

‘তবে মাঠের বাইরে কীভাবে চলাফেরা করব, কোথায় কাজ করব—এই বিষয়গুলো নিয়ে আমার সচেতন থাকা জরুরি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই, কিছু পরিবর্তন করতে চাই না। বাকি সব আমার প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ওপর নির্ভর করবে।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!