1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

প্রতিনিধি

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহত ইব্রাহিমের বাবা গোলাম উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার দাউদ পুর ইউনিয়নের মালদহ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম মিয়া তার বাবার সঙ্গে পাশের গ্রাম ভিটা পাড়ায় নিজেদের ধান ক্ষেতে কৃষি কাজ করছিল। এমন সময় বৃষ্টিপাতের সঙ্গে দুপুরে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এতে বাবা ও ছেলে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত গোলাম উদ্দিনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাওহীদুল ইসলাম তাওহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!