1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ

প্রতিনিধি

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। হাইভোল্টেজ ম্যাচে একতরফা জয় পেয়েছে তারা। কিন্তু ৬১ রানে জেতার পরপর মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছে।

হার্দিক পান্ডিয়া পাকিস্তানের শেষ উইকেট নেন, প্রতিপক্ষকে ১১৪ রানে অলআউট করে ভারত। ভারতীয় খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে হাই ফাইভ করছিলেন, হাত মেলাচ্ছিলেন, জড়িয়ে ধরছিলেন। কুলদীপকে আলতো আলিঙ্গন করে তার ওপর ক্ষোভ ঝারেন। সতীর্থ স্পিনারকে তিরস্কার করেছেন হার্দিকও।

কুলদীপের সঙ্গে হার্দিকের কথোপকথনের সময় উদ্বিগ্ন দেখা গেছে তিলক ভার্মাকে। পরিস্থিতি সামলাতে রিংকু সিং হস্তক্ষেপ করেন। বিষয়টি গুরুতর মনে না হলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে কুলদীপ ক্যাচ ফেলায় তার ওপর ক্ষোভ ঝারেন হার্দিক ও সূর্যকুমার।

হার্দিকের জয়সূচক ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদি মেরে খেলেন। তার শটে বল লং অন বাউন্ডারি পার করার আগে সীমানার কাছে থাকা কুলদীপের হাত ফসকায়। ছয় রান পেয়ে যায় পাকিস্তান।এই ঘটনার রেশ ভারতের অন্য ম্যাচে পড়ে কি না সেই শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। মাঠের মাঝে এমন দৃশ্য তাদের দুশ্চিন্তায় ফেলেছে।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন, ‘এটা ভারতের জন্য। কিন্তু হ্যাঁ, আমরা একই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম। আমি টসের সময়েই বলেছিলাম, আমার মনে হয় এই উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। ইশান যেভাবে ব্যাট করল এবং শেষ কয়েকটি ম্যাচে ব্যাটিং করছিল, তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও, সে একইভাবে ব্যাট করে দলকে সামনে নিয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!