1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, প্রাণ গেল ১০ জনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, প্রাণ গেল ১০ জনের

প্রতিনিধি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার (৩০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের এ ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। একটি ছবিতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। অপর ছবিতে দেখা যায়, উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, এ দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।

৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো এখনো কোনো বাঁধা ছাড়াই চলাচল করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!