1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাছের দাম আগের মতো বাড়তিই রয়ে গেছে, অস্বস্তি কাটছে না ক্রেতাদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মাছের দাম আগের মতো বাড়তিই রয়ে গেছে, অস্বস্তি কাটছে না ক্রেতাদের

প্রতিনিধি

সবজি, মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করলেও মাছের দাম আগের মতো বাড়তিই রয়ে গেছে। অতিরিক্ত বাড়তি দামেই বাজারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে। এতে করে মাছ কিনতে ক্রেতাদের অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মাছের এমন অতিরিক্ত দাম দেখা গেছে। বাজারে পাঙাস, চাষের কই, তেলাপিয়া মাছের দাম তুলনামূলক কম থাকায় এগুলোরই বেশি চাহিদা থাকে। কিন্তু বর্তমান বাজারে এসব মাছের দামও বাড়তি যাচ্ছে।

আজকের বাজারে চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, শোইল মাছ প্রতি কেজি ৬৫০ টাকা, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, পাবদা প্রতি কেজি ৪০০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাঙাস প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা, চাষের কই প্রতি কেজি ৩০০ টাকা, বড় পুঁটি প্রতি কেজি ২৫০ টাকা, টাকি প্রতি কেজি ৩৫০ টাকা এবং তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদ বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কম। মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করে। কিন্তু সব ধরনের মাছ দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা আর ভালো মাছ কিনে খেতে পারে না। আজকেও বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখি না। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম চেয়ে বসে থাকছে।

রাজধানীর মালিবাগ বাজারের আরেক ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, বাজারে পাঙাস, তেলাপিয়া, কই মাছেই ভরসা সাধারণ ক্রেতাদের। অন্য সব ধরনের মাছের দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে মানুষ এই মাছগুলো কিনে খেতো। বর্তমানে এগুলোর দামও বাড়তি। আজ চাষের কই কিনলাম প্রতি কেজি ৩০০ টাকা দরে, অথচ এটাই ২৫০ টাকা করে আগে কিনতাম। ভালো কোনো মাছ তো কিনে খাওয়ার অবস্থা সাধারণ ক্রেতাদের নেই। সবসময়ই মাছের অতিরিক্ত বেশি দাম থাকে। অন্য বাজার ওঠানামা করলেও মাছের বাজার একদম মনে হয় ফিক্সড হয়ে আছে দীর্ঘদিন ধরে।

মাছের দামের বিষয়ে রামপুরার মাছ বিক্রেতা আব্দুস সোবহান বলেন, অনেকদিন যাবত মাছের দাম একই রকম রয়েছে। আমরা পাইকারি বাজারে মাছ কিনতে গেলে সেখানেই বেশি দামে আমাদের কিনতে হয়, এরপর আছে পরিবহন খরচ, দোকান ভাড়া, লেবার খরচ। সব মিলিয়ে দাম বর্তমানে বেশিই পড়ে যাচ্ছে। আমরা পাইকারি যেমন দামে কিনি তার থেকে কিছুটা লাভ ধরে বিক্রি করি। আমাদের মাছ কেনার খরচ যখন কম পড়বে তখন আমরা কম দামে বিক্রি করতে পারব। এখন যেহেতু বেশি দামে মাছ কেনা, সেহেতু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

একই বাজেটের আরেক বিক্রেতা আইয়ুব আলী বলেন, মূলত যখন মাছের খাবারের দাম বেড়েছে, তখন থেকেই মাছের দাম বাড়তি। এরপর থেকে আর সেভাবে মাছের দাম কখনোই কমেনি। বলতে গেলে একই রকম দামে মাছ বিক্রি হয়ে আসছে। মাছ চাষী পর্যায়ে মাছের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত মাছের দাম বাড়তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!