1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরা কারাগারে ব্যতিক্রমী উদ্যোগ,৯৫ বছর বয়সী বন্দিসহ ৪৫ জনের স্বাস্থ্য পরীক্ষা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মাগুরা কারাগারে ব্যতিক্রমী উদ্যোগ,৯৫ বছর বয়সী বন্দিসহ ৪৫ জনের স্বাস্থ্য পরীক্ষা

প্রতিনিধি

বয়স্ক ও অসুস্থ বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে মাগুরা জেলা কারাগার। মঙ্গলবার (৯ জুন) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে ৪৫ জন বন্দির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছরের সাজাপ্রাপ্ত ৯৫ বছর বয়সী বন্দি জলিল উদ্দিন মোল্যাসহ বয়স্ক ও অসুস্থ বন্দিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগলেও কারাবন্দি অবস্থায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে বন্দিদের রক্তের লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), ইসিজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

চিকিৎসকদের মতে, কারাগারে থাকা অনেক বন্দি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। ফলে ছোটখাটো শারীরিক সমস্যাও অনেক সময় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়। এ ধরনের উদ্যোগ রোগ দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মসূচির উদ্বোধন করেন ডা. শামীম কবির। এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহসনি উদ্দিন ফকির, ডা. এজাজ আহম্মেদ রোচি এবং নার্স বদিউজ্জামান।

সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। একজন ব্যক্তি কারাগারে থাকলেও তিনি এ অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। বিশেষ করে বয়স্ক বন্দিদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার জানান, কারাগারের ধারণক্ষমতা ১৭২ জন হলেও বর্তমানে এর দ্বিগুণেরও বেশি বন্দি সেখানে অবস্থান করছেন। ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় এই বিশেষ কর্মসূচি পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, কারাগারে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করা গেলে বন্দিদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সংশোধনমূলক কারা ব্যবস্থাও আরও মানবিক ও কার্যকর হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!