1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরায় মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে স্বর্ণকার নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাগুরায় মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে স্বর্ণকার নিহত

প্রতিনিধি

মাগুরায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে অঙ্কন মজুমদার (২১) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় মজুমদার নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বরুণাতৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঙ্কন মজুমদার জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মিস্ত্রিপাড়ার মৃত কার্তিক মজুমদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, অঙ্কন মজুমদার মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে অপূর্ব মজুমদারের একটি জুয়েলারিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তিনি একই জুয়েলারির আরেক কর্মচারী হৃদয় মজুমদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বরুণাতৈল এলাকায় অপ্রকৃতিস্থ এক পথচারীকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অঙ্কন ও হৃদয় দুজনই মারাত্মক আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই অঙ্কন মজুমদারের মৃত্যু হয়। গুরুতর আহত হৃদয় মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নছিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!