1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরায় বিলুপ্তির পথে শিমুল গাছ, সংরক্ষণের দাবি স্থানীয়দের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাগুরায় বিলুপ্তির পথে শিমুল গাছ, সংরক্ষণের দাবি স্থানীয়দের

প্রতিনিধি

‘শিমুল ফুল তুমুল লাল, ছড়ায় রঙিন আলো’—বাংলা কবিতা ও সাহিত্যে বহুবার ধরা পড়েছে শিমুলের রক্তিম সৌন্দর্য। বসন্ত এলেই আগুনরাঙা ফুলে সেজে ওঠা এই গাছ প্রকৃতিকে করে তোলে অপূর্ব। কিন্তু সময়ের পরিবর্তনে গ্রামবাংলার পরিচিত দৃশ্য সেই শিমুল গাছ এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে।

মাগুরার বিভিন্ন বিভিন্ন এলাকায় এক সময় শিমুল গাছ প্রচুর দেখা গেলেও এখন তা অনেকটাই কমে গেছে। স্থানীয়ভাবে এই গাছকে অনেকেই মান্দার গাছ নামেও চেনেন।

শিমুল গাছ অনেক উঁচু হওয়ায় দূর থেকেই এর মনোরম দৃশ্য নজরে পড়ে। গাছটির বৈজ্ঞানিক নাম বোম্ব্যাক্স সাইবা (Bombax ceiba)। এটি বোম্বাকাসি (Bombacaceae) পরিবারের উদ্ভিদ। সাধারণত বীজ ও কাণ্ডের মাধ্যমে এর বংশবিস্তার ঘটে। একটি শিমুল গাছ প্রায় ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও দীর্ঘদিন বেঁচে থাকে।

শীতের শেষে গাছের পাতা ঝরে যায়। বসন্তের শুরুতেই গাছে ফুটে ওঠে টকটকে লাল ফুল। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নববধূর মতো লাল পুষ্পে নিজেকে সাজিয়ে নিয়েছে। ফুল থেকে ফল হয়, চৈত্র মাসের শেষ দিকে ফল পুষ্ট হয় এবং বৈশাখ মাসে ফল পেকে যায়। এরপর বাতাসে ফল ফেটে তুলার মতো বীজ উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই নতুন গাছ জন্ম নেয়।

জেলার শালিখা উপজেলার সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি ধলা কাজী ও মাজু বিবীসহ স্থানীয় কয়েকজন জানান, লেপ, তোষক ও বালিশ তৈরিতে শিমুল গাছের তুলার জুড়ি নেই। এছাড়া এই গাছের ছাল, পাতা, ফুল ও শিকড়েরও নানা উপকারিতা রয়েছে।

আড়পাড়া বাজারের তুলা ব্যবসায়ী হাসমত আলী বলেন, শিমুল গাছের তুলা খুবই উন্নত মানের। আগে গাছ বেশি থাকায় তুলা কম দামে পাওয়া যেত। কিন্তু এখন গাছের সংখ্যা কমে যাওয়ায় তুলার দাম অনেক বেড়ে গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় অন্যান্য গাছের পাশাপাশি গ্রামাঞ্চলের মোড়গুলোতে অন্তত একটি করে শিমুল গাছ রোপণ করা প্রয়োজন। এতে নতুন প্রজন্ম এই গাছ ও এর উপকারিতা সম্পর্কে জানতে পারবে।

স্থানীয়দের ভাষ্য, এক যুগ আগেও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে অসংখ্য শিমুল গাছ দেখা যেত। বসন্ত এলেই প্রস্ফুটিত শিমুল ফুল প্রকৃতিকে রাঙিয়ে তুলত। কিন্তু এখন সেই দৃশ্য খুব একটা চোখে পড়ে না।

শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস বলেন, একসময় বসন্ত এলেই প্রকৃতি শিমুলের লাল ফুলে নতুন সাজে সজ্জিত হতো। এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে বিলুপ্তপ্রায় এসব গাছ আবারও ফিরিয়ে আনা সম্ভব।

শালিখা উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শিমুল, দেবদারু, সোনালী, বটসহ বিলুপ্তির পথে থাকা গাছগুলো অচিরেই ঢাকা থেকে সংগ্রহ করে শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। পাশাপাশি বুনাগাতী ইউনিয়নকে বৃক্ষে আচ্ছাদিত একটি মডেল ইউনিয়নে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!