1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরায় দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

মাগুরায় দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রতিনিধি

মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহরের নিজ নান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা শহরের নিজ নান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা (বর্তমানে ইসলামপুর এলাকার ভাড়াটিয়া) মো. শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যায়। পাশাপাশি রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্পও আগুনে ভস্মীভূত হয়।

ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন—জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড চালিয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতি নিষিদ্ধ একটি সংগঠনের মদদে এবং অর্থের বিনিময়ে তারা এসব অপরাধে জড়িত। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কোনো ধরনের আপস করবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!