২০২৬ বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে দল ঘোষণার পরই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, কারণ স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন বড় তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি মাগুইর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর জানিয়েছিলেন। তার সঙ্গে দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন এবং কোল পালমারের মতো পরিচিত নামদেরও।
ইংল্যান্ডের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক হ্যারি কেন। তার সঙ্গে আছেন ইভান টোনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড। মাঝমাঠে জুড বেলিংহাম, ডেকলান রাইস ও কোবি মাইনোর মতো তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় রাখা হয়েছে।
রক্ষণভাগেও বেশ কিছু নতুন ও চমকপ্রদ নাম যুক্ত হয়েছে। বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তেই কোচ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।