1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের ২০ লাখ, আহতদের ৫ লাখ অনুদানের প্রস্তাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের ২০ লাখ, আহতদের ৫ লাখ অনুদানের প্রস্তাব

প্রতিনিধি

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরা দিয়াবাড়ীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৬৪ জন আহত এবং ৩৫ জন নিহত হয়েছেন।

গত ২১ জুলাই ২০২৫ তারিখে দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ১ জন আয়া ও ৩ জন অভিভাবকসহ মোট ৩৫ জন প্রাণ হারান। এ ছাড়া আহত ও মুমূর্ষু অবস্থায় ৫৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিমান বাহিনীর এয়ার কমোডোর উপস্থিত ছিলেন।

সভায় দুর্ঘটনায় নিহত ৩৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা হারে মোট ৭ কোটি টাকা এবং আহত ৬৪ জনের প্রত্যেককে ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে এই সহায়তা বাবদ মোট ১০ কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!