1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নিষিদ্ধ, ঈদযাত্রা নিরাপদ করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নিষিদ্ধ, ঈদযাত্রা নিরাপদ করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও রেললাইনের অতি কাছাকাছি কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেশনে তিনি এ নির্দেশনার কথা জানান।

মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সড়কের পাশে পশুর হাট বসানোর কারণে ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই এবার আগেভাগেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বড় হাটগুলোতে জালিয়াতি রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং প্রয়োজনে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি জাল নোট শনাক্তে মেশিন সরবরাহ ও ব্যাংকগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এছাড়া যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বাড়ানো হবে বলেও জানান তিনি।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়েও নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এ সময়ে ঢাকায় চামড়া আনা যাবে না। এতে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

ঈদযাত্রা নিরাপদ রাখতে সড়ক ও নৌপথে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন, গুরুত্বপূর্ণ মহাসড়কে সিসিটিভি নজরদারি এবং ঘাটগুলোতে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!