1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল নিতে ভিড় বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ডভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি,পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। এ দৃশ্য দেখে শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি একটি লৌহদণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং পরে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন। এতে কিছুটা সফলতাও পান তিনি।

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!