1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মসজিদের মিম্বর থেকে সংসদে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মসজিদের মিম্বর থেকে সংসদে

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা মো. নুরুল আমিন। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়েছেন মাওলানা মো. নুরুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ২ হাজার ৪২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মাওলানা মো. নুরুল আমিন।

নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। পাশাপাশি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এ ছাড়া, তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। স্থানীয়ভাবে এবং সারাদেশে তিনি ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।

পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ১৪ কোটি টাকা ব্যয়ে প্রবাসী আলতাব হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন আলতাব নগর জামে মসজিদের খতিব তিনি। ভোটের পরদিনও তিনি ওই মসজিদে ইমামতি করেন। সেখানে হাজার হাজার মুসল্লির ঢল নামে।

শুক্রবার নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন জানান, ভোটাররা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ জয়ের পর তিনি ১১ দলের না এই আসনের সব মানুষের তথা পীরগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে কথা বলবেন। এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করে গড়ে তোলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

মাওলানা নুরুল আমিন বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের বিজয় দান করেছেন। এখন আমাদের কাজ হলো সবাই মিলে পীরগঞ্জকে সাজানো। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব প্রদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে চলতে চাই।

শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত মাওলানা মো. নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!