ইপেপার / প্রিন্ট
পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ১০ লাখেরও বেশি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল অথরিটি জানায়, কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মুদ্রিত এই কোরআন শরীফগুলো প্রতিটি নামাজের স্থানে সুশৃঙ্খলভাবে বণ্টন করা হয়েছে। মূল উদ্দেশ্য, ওমরাহযাত্রী ও নামাজ আদায়কারী মুসল্লিদের যেন সহজে তিলাওয়াতের সুযোগ পাওয়া যায়।