1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা

প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালামের নির্দেশনায় মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অভিযানে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলায় জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেলে বিল্ডিংয়ের মালিক খাতিজা বেগমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবহেলা না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া পাশের আরেকটি ভবনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে মশার লার্ভা শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মশক নিধন কর্মীরা ওষুধ প্রয়োগ করে লার্ভা ধ্বংস করেন। একই সঙ্গে ভবনের কেয়ারটেকার মো. সুজনকে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার মিজানুর রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার সদস্যরাও এ সময় দায়িত্ব পালন করেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, মশার প্রজনন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমে না রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!