1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মরদেহের পায়ে নাম লেখা, নেপথ্যে কী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মরদেহের পায়ে নাম লেখা, নেপথ্যে কী

প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বাঁ পায়ে লাল কালি দিয়ে লেখা ছিল কয়েকটি নাম। এসব নাম নিয়েই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালগাছী এলাকার মহাসড়কের পাশ থেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার (৪০) উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।
নিহতের স্ত্রী রীমা খাতুন বলেন, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে আমার স্বামী এমদাদুল মোবাইল ফোনে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায়। একজন সুদ কারবারি ২০ হাজার টাকা ঋণ দিয়ে সাড়ে তিন লাখ টাকা চেয়ে চাপ সৃষ্টি করছে। এমন চাপের কারণেই তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর বাড়ি ফিরে আসেননি।
তিনি আরও বলেন, ইমদাদুলের বাঁ পায়ের হাঁটুর উপরে লাল কালি দিয়ে স্থানীয় কয়েকজন সুদ কারবারির নাম লেখা রয়েছে। এ নামগুলোর জন্যই আত্মহত্যা করেছেন তিনি।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদের দেনার কারণেই আত্মহত্যা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!