1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মরক্কোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মরক্কোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান

প্রতিনিধি

শামা ওবায়েদ ইসলাম মরক্কো সফরের অংশ হিসেবে দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরি-র সঙ্গে পৃথক বৈঠক করেছেন। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সময় রাবাত-এ অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ, শিল্পখাতের সম্ভাবনা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ সফরে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য ও টেকসই করতে সরকার-টু-সরকার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গে বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই দেশই দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল

বর্তমানে মরক্কো সফরে থাকা শামা ওবায়েদ ইসলাম বুধবার (২০ মে) রাবাতে অনুষ্ঠিত ফরাসিভাষী পরিবেশে শান্তিরক্ষাবিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!