1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন এনসিপির প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন এনসিপির প্রার্থী

প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) ময়লার স্তূপের মধ্যে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল কলেজের সামনে ময়লার স্তূপের মধ্যে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করার আগে তিনি বলেন, আমি একটু ভিন্নভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। এই ময়লার স্তূপ কয়কটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে।

নির্বাচনী ইশতেহারে প্রীতম দাশ বলেন, চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা হবে। তাদের শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করে বিশ্বমঞ্চে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার ব্যবস্থা করা হবে। হাওর দখলমুক্ত করে সিন্ডিকেট ভেঙে দেয়া, নির্দিষ্ট ফী দিয়ে সবার জন্য উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের ময়লার ভাগাড়ের সমস্যা সমাধান করা হবে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করা হবে, যাতে বর্জ্য থেকে পুনঃব্যবহারযোগ্য পণ্য ও সার উৎপাদন করা যায়। ড্রেনগুলোকে প্রশস্ত ও আধুনিকায়ন করে পানি ও ময়লার পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার আওতায় আনা হবে, এতে শহর পরিচ্ছন্ন থাকবে, জলাবদ্ধতা দূর হবে এবং হাওর হবে দূষণমুক্ত ও সুরক্ষিত।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে, চিকিৎসার মান উন্নয়নে ডাক্তার ও নার্স সংখ্যা বৃদ্ধি করা হবে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভাকে বর্ধিত করা হবে এবং শমসেরনগরকে একটি পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তর করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত রাখা হবে। শহরের যানজট নিরসনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ করা হবে। কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজে পাওয়ার ব্যবস্থা করা হবে, আধুনিক ও বহু ফসলি কৃষি ব্যবস্থা চালু করা হবে।

স্থানীয় প্রশাসন তথা চেয়ারম্যান মেম্বারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করা, তাদের উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!