1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ওয়াহাব আকন্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ওয়াহাব আকন্দ

প্রতিনিধি

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ওয়াহাব আকন্দ
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এর আগে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধির নানা বিষয়াদি তুলে ধরে বলেন, এবারের নির্বাচনের আচরণবিধিতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরণবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যে কোনো সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ সময় সদর আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, সদর আসনের জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত ১৮ সালের নির্বাচনেও তারা আমার পাশে ছিল, আশা করছি এবারও এই আসনের জনগণ তাদের রায় ধানের র্শীষের পক্ষে দেবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র।

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ভয় বা শঙ্কা আছে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওয়াহাব আকন্দ বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিগত সময়ে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রামে কাজ করেছি। কোনো অপশক্তি বা স্বাধীনতাবিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা জীববাজি রেখে আন্দোলন সংগ্রাম করে হটিয়েছে, তারা কোনো অপশক্তিকে ভয় পায় না।

মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, জগলুল হায়দার, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!