1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে ট্রেন আটকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ময়মনসিংহে ট্রেন আটকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ

প্রতিনিধি

ময়মনসিংহে মর গৌরীপুরে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এতে নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকার রেলযোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে এই অবরোধের ঘটনা ঘটে।

তবে ঘটনার খবরে তাৎক্ষণিক রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে বিক্ষোভকারীরা মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণের পক্ষে স্লোগান দেয়। এ সময় তারা গৌরীপুর আসনে প্রার্থী পরির্বতনের দাবি জানান।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, যাত্রীবাহী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিলে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই বিএনপির কর্মীসমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোণার মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!