1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

প্রতিনিধি

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
নাশকতার উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে নেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আনসার সদস্যদের ধাওয়ায় পালিয়ে যায় নাশকতাকারীরা।

বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে যায়। একই সঙ্গে অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখতে দেখা যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, স্টেশন প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। সেখানে এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। তবে বিষয়টি টের পাওয়ায় আনসার সদস্যদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, বতর্মানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা চেষ্টার ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!