1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে উপজেলা বিএনপি নেতার মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে উপজেলা বিএনপি নেতার মৃত্যু

প্রতিনিধি

নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।

আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম বাবর আলী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ধানের শীষের নির্বাচনী প্রচার কাজের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার মৃত্যুতে দল এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার না।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন ছিলেন দলের নিবেদিত প্রাণ। গতকালও (রোববার) সকাল থেকে তিনি আমার সঙ্গে থেকে গভীররাত পর্যন্ত নির্বাচনি কাজে ব্যস্ত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোক প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মুত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। এতে সবার অশ্রুসজল চোখে এক বেদনা বিধুর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!