1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর শিববাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়টির সামনে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দেয়ালসহ ভেতরে ভাঙচুর করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, বিগত ৫ আগস্টের পর থেকে এই কার্যালয়টি তালাবদ্ধ ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় কার্যালয়টি খোলার গুঞ্জন ওঠে এবং গোপনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে গুটি কয়েক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের এ ধরনের সক্রিয় কর্মকাণ্ডের কারণে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় বলেও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

খবরের সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তারা শহীদ সাগারসহ হাজার হাজার ছাত্র-জনতার হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার কার্যক্রম চলছে। এরই মাঝে এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি দলীয় কার্যালয় খোলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার দুঃসাহস দেখিয়েছে। কিন্তু শহীদ সাগরের রক্তের ওপর দিয়ে কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট করা হবে।

সূত্র জানায়, অন্যদের জমি জবরদখল করে এই আওয়ামী লীগটি নির্মাণ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে জায়গাটি জবর দখল করে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে সামনে আগুন দিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!