1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মব রাজনীতির যুগ শেষ, জনগণই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : জামায়াত আমির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মব রাজনীতির যুগ শেষ, জনগণই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : জামায়াত আমির

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। মব তৈরি করে বা ভয়ভীতি দেখিয়ে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে। জনগণ এখন রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, চরিত্র ও অতীত-বর্তমান কর্মকাণ্ড বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মিরপুরে হামলায় আহত জামায়াতের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে কোনো ভয়ভীতি থাকবে না এবং জনগণ স্বস্তির সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তা দেখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন রয়েছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করার কোনো অধিকার নেই। তিনি এই ধরনের ‘নোংরা মব রাজনীতির’ তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন—সব প্রার্থীরই দায়িত্ব জনগণের প্রতি আস্থা রাখা এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া। জনগণের রায়ের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

জামায়াত আমির অভিযোগ করেন, সম্প্রতি বিএনপির কিছু নেতাকর্মী জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, এমনকি নারী কর্মীরাও হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু একটি আসন নয়, সারা দেশেই সমান মাঠ নিশ্চিত করতে হবে। যারা সন্ত্রাস, দুর্বৃত্তপনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে—দল পরিচয় না দেখে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটিতেই দলটি অংশ নিচ্ছে। জনগণের রায়ই হবে চূড়ান্ত ফয়সালা।

তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো যদি নির্বাচনী মাঠকে জোরজবরদস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাহলে জাগ্রত যুবসমাজ ব্যালটের মাধ্যমেই তার উপযুক্ত জবাব দেবে। তাই সবাইকে শান্তিপূর্ণ, সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!