1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মব কালচার’ বন্ধে ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে এনসিপির সমালোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘মব কালচার’ বন্ধে ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে এনসিপির সমালোচনা

প্রতিনিধি

‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে বারবার ঘোষণা দিলেও বাস্তবে তা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে এ সমালোচনা তীব্র হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘মব কালচার’ নির্মূলের ঘোষণা দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।

এনসিপির অভিযোগ, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল ইস্যুতে বিচার করার একমাত্র কর্তৃপক্ষ আদালত হলেও কুষ্টিয়ার ঘটনায় একদল ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে হামলা চালায় এবং প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীর-কে হত্যা করে। দলটি এটিকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় ক্ষমতার প্রভাব ছাড়া সম্ভব নয়। এর আগে রাজবাড়ীতেও মাজার ভাঙচুর ও লাশ পোড়ানোর ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে বলে দাবি করে দলটি।

এনসিপি প্রশ্ন তোলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরও কেন আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি। তারা হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

দলটি আরও অভিযোগ করে, সরকার একদিকে ‘মব কালচার’ দমনের কথা বললেও অন্যদিকে সরকার-সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেত্রে নমনীয় আচরণ করছে। উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের ঘটনাও তুলে ধরা হয়।

সবশেষে এনসিপি দাবি করে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ হিসেবে এসব ঘটনা সামনে আসছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!