1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মতিঝিল শাপলা চত্বরে হিরোইন ও ইয়াবা সেবনকারীদের তাণ্ডব — দৈনিক বর্তমান কথার ব্যবস্থাপনা সম্পাদক ছিনতাইয়ের শিকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মতিঝিল শাপলা চত্বরে হিরোইন ও ইয়াবা সেবনকারীদের তাণ্ডব — দৈনিক বর্তমান কথার ব্যবস্থাপনা সম্পাদক ছিনতাইয়ের শিকার

প্রতিনিধি

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় নেশাগ্রস্তদের বেপরোয়া তৎপরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এলাকাটি নিয়মিত পুলিশি টহলের আওতায় থাকলেও প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও নেশাজনিত অপরাধ।

গতকাল রাতে “দৈনিক বর্তমান কথা” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস শাপলা চত্বর মোড়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করেই ‘হিরোইন সি আসমা’ নামে পরিচিত এক নারী ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে মতিঝিল শাপলা চত্বর, মেট্রোরেল সেতুর নিচ থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় অবস্থান করে। এরা বেশিরভাগই পথশিশু, টোকাই এবং নেশাগ্রস্ত যুবক-যুবতী, যারা প্রতিনিয়ত হিরোইন, ইয়াবা ও অন্যান্য নেশাজাত দ্রব্য সেবন করে। রাত নামলেই তারা ভিআইপি, অফিসগামী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও চুরি করে থাকে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নাকের ডগায় এই চক্রের এমন প্রকাশ্য অপরাধ প্রবণতা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত এ এলাকার নেশা ও ছিনতাইচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রশাসনের কাছে দাবি, মতিঝিল শাপলা চত্বর ও আশপাশের এলাকা থেকে নেশাগ্রস্ত ও অপরাধী চক্রকে চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!