1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মতিঝিলে ১১ মামলার আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মতিঝিলে ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকা থেকে ১১ মামলার আসামি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য জাকিরকে (৩৪) গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বম্বর) ভোরে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোববার ভোরে মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেপ্তার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, মো. জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো।

গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!