1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মতিউর রহমানকে দুর্নীতির আরেক মামলায় গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মতিউর রহমানকে দুর্নীতির আরেক মামলায় গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

প্রতিনিধি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একই আদালতে দুদকের উপ-পরিচালক মো. ইসমাইল তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আজ আসামির উপস্থিতিতে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানপূর্বক ১ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লক্ষ ৫৮ হাজার ১০৬ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। জামিন মঞ্জুর করা হলে আসামি আত্মগোপন করতে পারে এবং তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে।

এদিকে দুর্নীতি মামলায় কারাগারে থাকা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন একই আদালত। এদিন দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপ-পরিচালক মোঃ ইসমাইল।

আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ লাকি ১৩ কোটি ১ লক্ষ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করছেনে মর্মে রেকর্ডপত্রে প্রমাণিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি লায়লা কানিজের মূল আয়কর নথির ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!