1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মটোরোলা নতুন ৪০ মডেলের স্মার্টওয়াচ ওয়াচ উন্মোচন করেছে ! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

মটোরোলা নতুন ৪০ মডেলের স্মার্টওয়াচ ওয়াচ উন্মোচন করেছে !

অনলাইন ডেস্ক :

চলতি বছর একাধিক ফিচারসহ মটো ওয়াচ ৪০ মডেলের নতুন একটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে মটোরোলা। মটোরোলার নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৫৭ ইঞ্চির কার্ভড এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। সেই সঙ্গে এতে ৮৫টির বেশি ওয়াচ ফেস ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী থিম, ডিজাইন নির্বাচন করতে পারবেন। স্মার্টওয়াচটিতে জিঙ্ক অ্যালয় কেসিং ও পরিবর্তনযোগ্য সিলিকন স্ট্র্যাপ দেয়া হয়েছে। ফ্যান্টম ব্ল্যাক ও রোজ গোল্ড—এ দুই রঙে স্ট্র্যাপ পাওয়া যাবে

কোম্পানির তথ্যানুযায়ী, স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্তকোম্পানির তথ্যানুযায়ী, স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত।

ফলে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে এটি সুরক্ষিত থাকবে এবং নিত্যদিনের ব্যবহারে কোনো সমস্যায় পড়তে হবে না। সফটওয়্যারের দিক থেকে মটো ওয়াচ ৪০-তে নিজস্ব অপারেটিং সিস্টেম জেড রয়েছে। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ওয়াচে বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। তবে ডিভাইসটির মাধ্যমে কোনো মেসেজ বা অডিও কলের উত্তর দেয়ার সুবিধা রাখা হয়নি।

কলিংয়ের সুবিধা না থাকলেও স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। যার মধ্যে ২৪/৭ হার্ট রেট ও এসপিওটু মনিটরিং, স্লিপ ও স্ট্রেস মনিটরিংসহ গুগল ফিটের মাধ্যমে অন্যান্য ফিচারও ব্যবহার করা যাবে। এতে ২৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা ১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানি। ডিভাইসটিতে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যা ২৫ মিনিটে শতভাগ চার্জ সম্পন্ন করবে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে ৬৪ ডলার ৯৯ সেন্টে স্মার্টওয়াচটি কেনা যাবে। বিশ্বের অন্যান্য বাজারে কবে নাগাদ এটি আসবে এবং এর দাম কত হবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।তথ্যসূত্র:বনিকবার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!