1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

প্রতিনিধি

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউ‌নিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলা‌দেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হয়, বর্তমানে সব স্বল্পমেয়াদী পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কীভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীকাল সারাদেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।

ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এসেছেন। এছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি আরও বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। পাশাপাশি, জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন।

১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!