1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় মৃত বা নিখোঁজ জেলেদের মধ্যে আর্থিক সহায়তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ভোলায় মৃত বা নিখোঁজ জেলেদের মধ্যে আর্থিক সহায়তার

ভোলা প্রতিনিধি :

ভোলা, জেলার চরফ্যাশন উপজেলায় আজ প্রাকৃতিক দুর্যোগে মৃত বা নিখোঁজ জেলে পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব চেক ও বাছুর বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন।

উপজেলা মৎস্য অফিস উভয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেমায়েত উদ্দিন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিসুর রহমান তালুকদার, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (বরিশাল বিভাগ) নৃপেন্দ্র নাথ বিশ^াস, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত বা নিখোঁজ এমন পাঁচজন জেলের পরিবারের সদস্যেদের এককালীন ৫০ হাজার টাকা করে মোট আড়াইলাখ টাকার চেক প্রদান করা দেওয়া হয়।
এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৬ জন জেলের মধ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!