1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

ভোলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে এক কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী।

গত (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত ওই তরুণ স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। ভুক্তভোগীও একই উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি একটি দাখিল মাদ্রাসার দাখিল ছাত্রী বলেও জানা গেছে।

অনশনে থাকা তরুণীর অভিযোগ করে বলেন, প্রায় আট মাস আগে রায়চাঁদ বাজারে ওই তরুণের সঙ্গে আমার পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আমরা চরফ্যাশনের বিভিন্ন স্থানে ঘুরতে যাই। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে কোরআন শরীফে হাত রেখে শপথ করে ওই তরুণ আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এবং প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন,বৃহস্পতিবার সকালে ওই তরুণ তাকে বাড়ির পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে একান্ত সময় কাটানোর বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ওই তরুণের পরিবারের সদস্যরা তরুণীকে মারধর করেন বলেও অভিযোগ তার। তার দাবি, বিয়ে না হলে তিনি নিজ বাড়িতে ফিরবেন না এবং প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার করবেন বলেও হুমকি দেন।

তবে, এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রেমিকের মোবাইলে কল দিলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি- এটি চক্রান্ত।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী তরুণী এখনও থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!