1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ

প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগে নারী কর্মীদের হেনস্থা, প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শহরে সংবাদ সম্মেলন করে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এ অভিযোগ করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম।

তিনি অভিযোগ করে বলেন, আজ সকালে দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বিএনপির কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ ভোটারদের ভয় দেখানো হয়েছে। এ ধরনের ঘটনা শুধু রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

মিনারা বেগম বলেন, এর আগেও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, সৈয়দপুর ও ভবানীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিএনপির চিহ্নিত নেতাকর্মীদের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর অধিকার নিয়ে কথা বলা দলগুলোর নেতাকর্মীদের দ্বারা নারী হেনস্তার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানান তিনি। দাবিগুলো হলো- নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা,দৌলতখানে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগ পরিবেশ নিশ্চিত করা,এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে দৌলতখান উপজেলা মহিলা জামায়াতের সহকারি সেক্রেটারি কুমকুম আক্তারসহ মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!