1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২১

প্রতিনিধি

ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২১
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে অসুদুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থী ও সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ইলেকট্রনিক্স ডিভাইস, ৫টি এয়ার বার্ডস ও ১৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সময়ে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার বলেন, ভোলা জেলার ২৮টি কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় ডিউটিরত কক্ষ পরিদর্শকরা পরীক্ষার হলে পরীক্ষার্থীদের তল্লাশিকালে অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং পুলিশের কাছে সোপর্দ করলে তাদেরকে গ্রেপ্তারপূর্বক হেফাজতে নেয় পুলিশ।

গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীদের থেকে ৫টি ইলেকট্রনিক্স ডিভাইস, স্পাই ইয়ার বার্ডস ৫টি এবং ১৩টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসমিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাকে শনাক্তে ভোলা জেলা পুলিশের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন ধরনের নিয়োগ ও পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন হতে বিরত থাকার জন্য ভোলা জেলা পুলিশের পক্ষ হতে সবাইকে সতর্ক করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!