1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

ভোলায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে মেঘনা নদী তীরবর্তী এলাকায় আকস্মিক ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডব চলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এদিন রাতে নিজেদের বসতঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসিন্দারা। এ সময় মধ্যরাতে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আকস্মিক ঝড় শুরু হয়। একপর্যায়ে ঝড়ে উড়িয়ে নিয়ে যায় কারো ঘরের চালা, কারো ঘরের বেড়ার টিন, কারো ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ। আবার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কারো বসতঘর। এতে প্রায় অর্ধশত বসতঘর ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ৫-৬ টি বসতঘর পুরোপুরি ভেঙে মাটিতে মিশে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র এসব পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমাদুল হক বলেন, ঝড়ের কবলে ঢালচর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। তাদেরকে দ্রুত সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!