1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট পুনর্গণনার দাবি চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোট পুনর্গণনার দাবি চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থীর

প্রতিনিধি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এ বিষয়ে তিনি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফরিদগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে বলে তিনি আশা করেছিলেন। ভোটগ্রহণ শুরুর পর নিজের কেন্দ্র কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রথমদিকে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন। তবে, দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি অভিযোগ পান যে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এছাড়া বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোশাইরচর প্রাথমিক বিদ্যালয়, সাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে তার নেতাকর্মীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না থাকার অভিযোগ জানান।

তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং ধানের শীষের এজেন্টদের হুমকি ও মারধর করে বের করে দিয়েছে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হোক। তার ভাষ্য, অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এগিয়ে থাকা সত্ত্বেও কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর অস্বাভাবিক ভোট ব্যবধান কারচুপি ছাড়া সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর থেকে গত দুই দিনে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক কর্মীর তিনটি দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং আরেক কর্মীকে না পেয়ে তার শিশুসন্তানের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।

লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে অবৈধ শক্তির প্রয়োগের মাধ্যমে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তিনি ভোট পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!